• সমগ্র বাংলা

সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের নলকায় নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা দিয়ে উল্টে তিন জন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

‎আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

‎নিহতদের মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের রাখি বেগম ও নওগার বদগাছি উপজেলার রাকিবুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।

‎যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘বগুড়া থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের যাত্রিবাহি একটি বাস যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাখি ও রাকিবুলসহ ৩ বাসযাত্রী নিহত হন। আহত হয় এক শিশুসহ অন্তত ১০ জন।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo