• সমগ্র বাংলা

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল বেনাপোল :  যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ সুজাউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুজাউদ্দিন ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে। বিকেলে যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজারে অভিযান চালায়। এ সময় মহাসড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে সুজাউদ্দিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের বেশ কিছু ডায়মন্ড, বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ ইউএস ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি উদ্ধার করা হয়। যার মোট বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

সুত্রে জানা যায়, সুজাউদ্দিন ডায়মন্ডগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে নিয়ে যাচ্ছিল। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন।

আটক সুজাউদ্দিনের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo