• সমগ্র বাংলা

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে  ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

আটককৃতরা হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার জাহেদ হোসেনের ছেলে মোঃ জায়েদ (২৬) ও পানছড়ি পাড়ার আব্দুল আলম"র ছেলে সোহেল (১৮)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা। 

বৃহস্পতিবার ২ এপ্রিল  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ সব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত ১ এপ্রিল  বুধবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ আউটপোস্ট এর সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় আভিযানিক দল ১ টি সন্দেহজনক মোটরসাইকেলকে থামানোর জন্য  সংকেত  দেয়। কিন্তু  মোটরসাইকেলের আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আভিযানিক দল ধাওয়া করে মোটর সাইকেলসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বস্তা তল্লাশি করে  ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা। 

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo