• সমগ্র বাংলা

কাপাসিয়ায় নির্মাণাধীন পোল্ট্রি ফার্মে দুঃসাহসিক চুরি: দুই লাখ টাকার মালামাল উধাও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নির্মাণাধীন একটি পোল্ট্রি ফার্ম থেকে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন খামারি মো. ইকবাল হোসেন (৪২)। গত ৩১ মার্চ দিবাগত রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইকবাল হোসেন কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে পোল্ট্রি ব্যবসার সঙ্গে যুক্ত ইকবাল সম্প্রতি নিজস্ব জমিতে নতুন একটি ফার্ম নির্মাণ শুরু করেন। নির্মাণকাজের জন্য আনা সকল সামগ্রী ফার্ম এলাকাতেই সংরক্ষণ করা ছিল।

তিনি জানান, ৩০ মার্চ বিকেলে সব মালামাল ঠিকঠাক রেখে বাড়ি ফেরেন। কিন্তু পরদিন সকালে ফার্মে এসে দেখেন, প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পিএইচপি ব্র্যান্ডের ২৫ বান্ডিল ঢেউটিন এবং আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ২০-২২টি লোহার এঙ্গেল উধাও। আশপাশে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।

ফার্মের তত্ত্বাবধায়ক আবুল হোসেন বলেন, “আমি নিজেই ঢেউটিনগুলো কিনে এনে রেখেছিলাম। সকালে এসে দেখি সব গায়েব। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই।”

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন এলাকায় সৎ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তার সঙ্গে কারো দ্বন্দ্বের খবর আগে শোনা যায়নি।

তবে জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। 

ইকবাল হোসেন দাবি করেন, তিনি দীর্ঘ ১২ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিবেশী বিল্লাল হোসেন ওই জমির মালিকানা দাবি করে থানায় অভিযোগ করেন, যার প্রেক্ষিতে কিছুদিন ফার্মের কাজ বন্ধ ছিল।

ইকবালের ভাষ্য, “যে ব্যক্তি আমার কাজ বন্ধ করিয়েছে, তার দিকেই আমার সন্দেহ যাচ্ছে। তার বাড়ি ফার্মের একেবারে পাশেই।”

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম মীর জানান, “ঘটনাটি সত্য। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা জরুরি।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo