• সমগ্র বাংলা

পাবনায় তর্কের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : বাবার ভাত খাওয়া নিয়ে তর্কের জেরে পাবনার সাঁথিয়া উপজেলায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাই শাহীন হোসেন (৩০) নিহত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে আহতাবস্থায় মারা যান তিনি। এর আগে গত ২৮ মার্চ দুপুরে বড় ভাইয়ের মারধরে আহত হন তিনি।

নিহত শাহীন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে রওশন আলীর ছেলে। সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল তার পিতা রওশন আলীর ভরণ পোষণ দিতেন। গত ২৮ মার্চ দুপুরে ভাত খাওয়া নিয়ে বাবার সাথে বড় ছেলে বাবুলের তর্ক বির্তক হয়।

এ সময় বিষয়টা নিয়ে ছোট ভাই শাহীন তার বড় ভাইয়ের সাথে তর্কে জড়ায়। তর্ক বিতর্কের এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শাহীনকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারপিট করে। এতে শাহীন গুরুতর আহত হন।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রোগীর স্বজনরা বুধবার রাতে শাহীনকে নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে নিজ বাড়িতে টাকা পয়সা নেয়ার জন্য আসেন। বাড়িতে আসার পর তার অবস্থার অবনতি ঘটে। তার কিছুক্ষন পরই শাহীন বাড়িতে থাকাবস্থায় মারা যায়।

এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শ (তদন্ত) আব্দুল লতিফ জানান, ‌'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo