• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে খেলার মাঠ দখলের অভিযোগে এলাকায় উত্তেজনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলি এলাকায় হিন্দু সম্প্রদায়ের রেখে যাওয়া একটি সম্পত্তি জাল দলিলের মাধ্যমে বিক্রি করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ইসমাইল ও শাহজালাল জমিটি দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই জমির প্রকৃত মালিকানা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। স্থানীয় যুবসমাজ জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। হঠাৎ করে জমিটি জাল দলিলের মাধ্যমে বিক্রি দেখিয়ে দখলের চেষ্টা চালানো হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, এটি আমাদের একমাত্র খেলার মাঠ। হঠাৎ করে কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে জায়গাটি দখল করতে চাইছে, যা আমরা মেনে নেব না।

তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo