ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কলিয়াইশ ইউনিয়নে মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়ার নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশ, সাতকানিয়া থানার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আরমান উদ্দিন (২৭), পিতা: মোজাফ্ফর আহামদ, গ্রাম: কলিয়াইশ—তাকে গাঁজা সেবন করে স্থানীয় এলাকায় সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর দায়ে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১০০ টাকা অর্থদণ্ড এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)