• সমগ্র বাংলা

পাবনায় সাড়ে ১৩ হাজার লিটার তেল উদ্ধার, ১০ হাজর টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অনুমোদনহীন একটি তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ হাজার ৫০০ লিটার অবৈধভাবে মজুত রাখা পেট্রোল, অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত যমুনা মিনি তেল পাম্পে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া তেলের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার ৫০০ লিটার অকটেন, ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ৪ হাজার ৫০০ লিটার ডিজেল। দীর্ঘদিন ধরে পাম্পটি বন্ধ রেখে এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানা যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং উদ্ধার করা তেল সাধারণ ক্রেতাদের কাছে উন্মুক্তভাবে বিক্রির ব্যবস্থা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, গোপনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo