• সমগ্র বাংলা

কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২কোটি ৪৮ লাখ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দু’টি অভিযানে প্রায় দুই কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক মিনি পিকআপ তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

অপরদিকে, একইদিন সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। এসময় কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী দু’টি সন্দেহজনক মাইক্রোবাস তল্লাশি করে প্রায় দুই কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লাখ ৫০ হাজার পিস চিংড়ি রেণু জব্দ করা হয়।

পরে জব্দ করা চিংড়ি রেণুগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। একইসঙ্গে পিকআপ ও মাইক্রোবাসের চালক এবং হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে যানবাহনসহ ছেড়ে দেয়া হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo