• সমগ্র বাংলা

পাবনায় পরকীয়ার জেরে শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মা মুক্তা খাতুন (২৫)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু তাওহিদ (৪) ওই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল ইসলাম প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা মুক্তা খাতুন ঘরের ভেতরে প্রথমে বালিশ চাপা দিয়ে নিজের চার বছর বয়সি শিশুসন্তানকে হত্যা করেন। পরে তিনি নিজেও ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে ‘হৃদয়’ নামের এক যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রী মুক্তা খাতুনের সম্পর্ক রয়েছে। এ বিষয় নিয়ে স্বামী কিংবা তার পরকীয়া প্রেমিকের সাথে কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo