• সমগ্র বাংলা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, তিনজনের অবস্থা গুরুতর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের সাতকানিয়ায় আধিপত্য বিস্তার ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে উভয় পক্ষের ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টা ও ১১টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামের কুমার পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের ধলির গোপাট এলাকায় পৃথকভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— বিএনপি নেতা জসিম উদ্দিন (৫২), যুবদল নেতা মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরানগড় ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জসিম উদ্দিন ও সাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি এক নারী সংক্রান্ত ঘটনার জেরে সাকিবপক্ষের কয়েকজন এক যুবকের মোবাইল ছিনিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে জসিম ভুক্তভোগীকে থানায় যাওয়ার পরামর্শ দেন। এ নিয়ে উত্তেজনা আরও বাড়ে।

মঙ্গলবার রাতে সমঝোতার মাধ্যমে মোবাইল উদ্ধারের উদ্দেশ্যে জসিমের অনুসারীরা কুমার পাড়ায় গেলে সাকিবের লোকজন হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে জসিম ও টিপুসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে আবারও সংঘর্ষ হয় এবং কয়েকজন আহত হন।

পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে ধলির গোপাট এলাকায় পৌঁছালে স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেকের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এতে জসিম ও টিপুসহ আরও কয়েকজন গুরুতর আহত হন এবং দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

 

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। আহত জসিম উদ্দিন এক ভিডিও বার্তায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান তালুকদারের ইন্ধনের অভিযোগ তুলেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেকও এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আন্তঃজেলা ড...

image

রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবেহলায় আলোর মুখ দেখেনি ক্লাস্...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কৃষি অফিসের দায়িত্বশীল কর্...

image

সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩ ‎

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের নলকায় নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজ...

image

বিয়ের অনুষ্ঠানে প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে হত্যা,...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়...

image

পাবনায় ছাত্রদল সদস্য সোহাগকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধিঃ পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল...

  • company_logo