• সমগ্র বাংলা

‎লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্বে জনপ্রিয় বিএনপি নেতা মমিনুল হক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। 

‎মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​জানা গেছে,নবনিযুক্ত প্রশাসক মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল। তাছাড়াও তিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হামলা মামলার শিকার হয়ে জেল খেটেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে তার প্রচার-প্রচারণা ছিল লক্ষণীয়।

​নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
 

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo