ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। রবিবার মধ্যরাতে ডিমলা থানাধীন দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার এসআই পরিতোষ রায়। রবিবার (২৯ মার্চ) বিকেলে এ সম্পর্কিত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মহাসড়ক দিয়ে চলাচলকারী শতাধিক ট্রাক ও মাইক্রোবাসের গতিরোধ করে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় এসময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে ডাকাতরা।
গাড়ির চালকেরা জানায়, '২০ জনের বেশী ডাকাত অস্ত্র দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। যারা গাড়ির জানালা খুলতে দেরি করেছে তাদের অনেকের গ্লাস ভেঙে যাত্রী ও ডাইভারদের মারধর করেছে। স্থানীয়রা খবর পেয়ে দলবল নিয়ে সেখানে গেলে ডাকতরা পালিয়ে যায়।'
ডিমলা থানার এসআই পরিতোষ জানান, 'ভুক্তভোগীরা ডিমলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে চলছে বলে জানায় পুলিশ।'
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)