ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় রাস্তায় পার্ক করে রাখা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় হেলপার নিহত এবং চালক আহত হয়েছে। আজ সোমবার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে।
হেলপার আপন চন্দ্র রায় (২৬) নীলফামারীর ডিমলার কেয়াপাড়ার অকিল চন্দ্র রায়ের ছেলে।
ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক সাব্বির আলম জানান, ট্রাকটি পঞ্চগড় থেকে বালু নিয়ে বাঘাবাড়ীর দিকে যাবার সময় যান্ত্রিক ত্রুটির কারনে ঘোড়াঘাটের আজাদ মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশে রাস্তার উপর বালু বোঝাই ট্রাক দাড় করিয়ে রেখেছিল চালক। রাত ২টার দিকে দাড়িয়ে থাকা সেই ট্রাকের পেছনে ধাক্কা দেয় গ্যাসের খালি সিলিন্ডার বাহি আরেকটি ট্রাক। এতে দুর্ঘটনাস্হলে হেলপার নিহত হয়েছে। আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)