ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুরে আটককৃত জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। সাধারণ মোটরসাইকেল চালকদের মাঝে পেট্রোল ও অকটেন খুচরা বিক্রি করা হয়। এছাড়া ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয় ডিজেল।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাতটা থেকে রাত্রি ১১টা পর্যন্ত উপজেলার একমাত্র পেট্রোল পাম্প মেসার্স সালসাবিল ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল চালকদের মাঝে ২ লিটার করে পেট্রোল বা অকটেন ২০০ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়। এছাড়া তেল মজুদ ও অবৈধভাবে পরিবহনের দায়ে আটকৃত তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংবাদকর্মী, ব্যবসায়ী, বিভিন্ন যানবাহনের চালক ও সুধীজন উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)