• লিড নিউজ
  • সমগ্র বাংলা

১০ ঘণ্টা পর রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : ট্যাংকলরির ম্যানেজার ও দুই শ্রমিককে নীলফামারীতে গ্রেফতারের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ১০ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার পর ফের জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে পার্বতীপুর রেল হেড ডিপো। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে শ্রমিকদের জামিনে মুক্তি দেওয়ার শর্তে লরি শ্রমিকদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক সংগঠনের সভাপতি আতাউর রহমান।  

‎রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে   জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। এতে নেতৃত্ব দেন পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

‎এ সময় উত্তরের ৮ জেলায় অসংখ্য লরি মালিক, ম্যানেজার ও ইউনিয়ন শ্রমিক অংশ নিয়ে ডিপো গেটে মিছিল এবং বিক্ষোভ করেন।

‎উল্লেখ্য, শনিবার পার্বতীপুর রেল হেড ডিপোর যমুনা কোম্পানি থেকে ম্যানেজার একরামুল হক তেল নিয়ে নীলফামারীর জেলখানা রোডে পৌঁছলে লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে লরিটি আটকা পড়লে (শ্রমিক ভাষ্যমতে) জেলার এডিসি নিয়াজ ভুঁইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও হেলপার রিফাতকে গ্রেফতার করে ৬ মাসের কারাদণ্ডসহ লাখ টাকা জরিমানা করেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo