• সমগ্র বাংলা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা-এর ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মোহাম্মদ মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মোঃ লাল মাহমুদের ছেলে এবং নারুচি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে রবিবার বিকেল প্রায় ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মেহেদী। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামাতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মেহেদী লিখেছেন, তিনি বাবা-মাকে খুব ভালোবাসেন, নামাজকে জান্নাতের চাবি মনে করেন এবং আল্লাহর ওপর ভরসা করেন। এছাড়া তিনি অনুরোধ করেন যে, তার মৃত্যুর জন্য কেউ যেন তার পরিবারকে দোষারোপ না করে এবং পরিবারের ওপর কোনো কষ্ট চাপিয়ে দেওয়া না হয়।

এ বিষয়ে গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে সে কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মেহেদীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo