• লিড নিউজ
  • সমগ্র বাংলা

অনিদিষ্টকালের ট্রাংকলরী ধর্মঘটে উত্তরের ৮ জেলায় জ্বালানী সরবরাহ বন্ধ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : জ্বালানী তেল পরিবহনে নিয়োজিত নীলফামারীর জেলায় ৩জন ট্রাংকলরী শ্রমিককে মোবাইল কোর্টে জেল জরিমানার করার ঘটনার প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে উত্তরের ৮ জেলায় জ্বালানী ডিজেল পেট্রোল অকটেন সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাংকলরী শ্রমিকরা। ফলে দিনাজপুরের পাবর্তীপুরের রেলওয়ে হেড অয়েল ডিপোতে কোন জ্বালানী গ্রহন করেনি তারা। আকস্মিক ধর্মঘট দ্রুত নিরসন করা না গেলে পন্য পরিবহনসহ বন্ধ হয়ে যেতে পারে বাস ট্রাকসহ সব ধরনের যানবাহন।

আগামী ২৪ ঘন্টার মধ্যে দন্ড রহিত করে আটক শ্রমিকদের মুক্তি এবং নীলফামারীর  এনডিসি  ( নেজারত ডেপুটি কালেক্টর) এনডিসি নিয়াজ ভূঁইয়াকে অপসারনের দাবিতে অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতারা।

ধর্মঘট অবসানে আলোচনায় বসার প্রক্রিয়া চালাচ্ছেন সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো থেকে যমুনা কোম্পানির তেল বোঝাই একটি ট্যাংকলরি নীলফামারীর নির্ধারিত ফিলিং স্টেশনে যাবার সময় শহরের জেলগেটে যান্ত্রীক ত্রুটি ঘটে। লরীটি সেরামতের সময় ১৩ লিটার তেল চুরির অভিযোগে মোবাইল কোর্ট বসিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার একরামুল হক, ট্রাংকলরীর চালক শ্রী কৃষ্ণ এবং সহকারী রিফাতকে ৬ মাস করে কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানায় দন্ডিত করে কারাগারে প্রেরন করেছেন নীলফামারীতে কর্মরত এনডিসি নিয়াজ ভূঁইয়া।

দন্ড রহিত করে শ্রমিকদেন কারামুক্তি এবং এনডিসিকে প্রত্যাহারের দাবিতে  আজ রবিবার সকাল থেকে উত্তরের ৮ জেলায় অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি ( ধর্মঘট) শুরু করেছে ট্রাংকলরী শ্রমিকরা। এতে বন্ধ হয়ে গেছে ডিজেল পেট্রোল অকটেন সরবরাহ। এদিকে শ্রমিকদের ধর্মঘট সমর্থন দিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা। 

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতাউর রহমান জানান, ধর্মঘট অবসানে এবং শ্রমিকদের দাবি সুরাহার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার জন্য তাদেরকে ডাকা হয়নি। নিরসন না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। তবে কেউ ডিপো থেকে জ্বালানী নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হবেনা।

অন্যদিকে ধর্মঘট অব্যাহত থাকলে (বিভাগের ৮ জেলায়) দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর,  নীলফামারী গাইবান্ধা কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় জ্বালানীর অভাবে পণ্য এবং যাত্রী পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo