ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি: হত্যা মামলার আসামী ক্ষীপ্ত হয়ে চরের ৫০ জনকে আসামী করে মিথ্যা মারপিট ও ভাংচুরের মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী গ্রামে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ২৯ মার্চ ফুলছড়ির ক্লিনিক বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একাধিক হত্যা মামলার আসামী মোঃ ফরহাদ হোসেন একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি কিছু দিন আগে মোহাম্মদ আলীর বড় ভাইকে কুপিয়ে হত্যা করে। হত্যা করার পর থেকে ফরহাদ হোসেন মোহাম্মদ আলীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দেন। এতে করে হত্যা মামলার বাদী মামলাটি তুলে নিতে অপারগতা প্রকাশ করলে ফরহাদ হোসেন ক্ষীপ্ত হয় এবং মিথ্যা ভাংচুর ও মারপিটের নাটক তৈরি করে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন।
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শুক্কুর আলী ফিরোজ বলেন, ঘটনার সময় আমি গাইবান্ধা শহরের এসকেএস হাসপাতালের সামনে অবস্থান করি। যা সিসি টিভিতেও রেকর্ড আছে অথচ আমাকে এই মামলার আসামী বানানো হয়েছে,যা অত্যান্ত দুঃখজনক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোঃ ঈসমাইল হোসেন, কামরুল হাসান, আইয়ুব আলী প্রমুখ।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)