• সমগ্র বাংলা

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় শাহেদা আহমেদ নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে।

আজ রবিবার(২৯ মার্চ) সাকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত শাহেদা আহমেদ (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সাব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন। 

ঘটনার সত্যতা  নিশ্চিত করে গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসে রান্না করার সময় গত ২৫ মার্চ বুধবার সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন তিনি। আজ রবিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে। 

স্থানীয় স্কুল শিক্ষক মোতাহার খান বলেন, ঈদের ছুটিতে গ্রামের বেড়াতে আসেন তিনি। গত বুধবার  ২৫ মার্চ রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি মারাত্মক ভাবে দগ্ধ হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো জানান, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু খবর পেয়েছি। খোঁজ খবর নেওয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ অবহিত করেনি।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo