ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরের চন্ডিপুরে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ স্লিপার কোচের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসের মধ্যে ঘুমিয়ে থাকা ২ জন পুরুষ যাত্রী নিহত হয়েছে৷ ৬জন গুরুত্বরসহ আহত হয়েছে কমপক্ষে ১০জন। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ২ জনের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৭) মুন্সিগঞ্জের শ্রীনগরের দক্ষিণ রাহিখাল গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে। অন্যজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।
বিরামপুর থানার উপ পরিদর্শক এরশাদ জানান, দুর্ঘটনা স্হলে পৌছে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় হতাহতের উদ্ধার করা হয়েছে।
থানার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছেন তারা। অন্যজনের পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছেন তারা।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)