ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের তৎপরতায় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক বাঁশখালি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই চোরকেও গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম বাঁশখালি থানার চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ তাদের আটক করে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন জানান, উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদুর পাড়া এলাকা থেকে গত ১০ মার্চ দিদারুল আলমের ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গোপনে বিভিন্নভাবে অনুসন্ধান শুরু করে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে অভিযান পরিচালনা করে চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাঁশখালি উপজেলার চাম্বল ইউনিয়নের রওশন আলীর ছেলে মো. হাসান (৩২) এবং গন্ডামারা ইউনিয়নের বাদামতল কোনারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দিল মোহাম্মদ (২৬)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)