• সমগ্র বাংলা

লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু তাসমিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচরিএলাকার মধুমতি নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে ঈদের ছুটিতে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে তার চাচি রেশমার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচরের 'মিনি কক্সবাজার' খ্যাত মধুমতি নদীর চরে চাচি ও স্বজনদের সঙ্গে ঘুরতে যায় তাসমিয়া। সেখানে নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালালেও ওইদিন তার সন্ধান পায়নি।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান জানান, সংবাদ পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে নিখোঁজের সঠিক স্থান নিয়ে তথ্যের অস্পষ্টতা থাকায় খুলনা থেকে ডুবুরি দল আনা সম্ভব হয়নি। অবশেষে নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।" ঈদের আনন্দ বিষাদে রূপ নেওয়ায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo