• সমগ্র বাংলা

নওগাঁয় একসাথে ১৭৫ শিল্পী নিয়ে শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি:  স্বাধীনতার ৫৫তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় প্রথমবারের মতো একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীদের নিয়ে 'শতধ্বনিতে স্বাধীনতার ঝংকার' অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে 'হাতেখড়ি নওগাঁ' নামে একটি সংগঠন এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা  মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সিরাজুল ইসলাম, হাতেখড়ি নওগাঁর উপদেষ্ট বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাংস্কৃতিক ঐক্যর সভাপতি মনোয়ার হোসেন লিটন ও সংগঠনের সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন বক্তব্য রাখেন। 

পরে সন্ধ্যায় একই মঞ্চে একসাথে ১৭৫ জন শিল্পীদের অংশগ্রহনে আবৃত্তি, গান এবং নাচ পরিবেশন করা হয়। যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

আয়োজকরা জানান- সংস্কৃতিক অঙ্গণে ২০১০ সাল থেকে এ পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাতের পরেও সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে শিশুদের মেধা ও মনন বিকাশে কাজ করছে সংগঠনটি। এই ১৫ বছরে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলায় পড়াশুনা করছে। অনেকেই জাতীয় পর্যায়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনে সাফল্যের স্বাক্ষর রেখে 'হাতখড়ি নওগাঁ' এগিয়ে চলছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo