• সমগ্র বাংলা

আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। শুক্রবার বিকেলে আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট চার্চ অভ গড মিশন প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি আরো বলেন,সামাজিক অপরাধ দমনে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদ,কর্মকর্তা ,অংশীজন সবাইকে দুর্নীতিমুক্ত হতে হবে।মাদক,জুয়া, বাল্যবিবাহ,সুদ, ক্যাসিনোসহ নানাবিধ অপরাধ দমন করতে হবে। শিশুদের খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্বে এসব কাজে এগিয়ে আসতে হবে। এজন্য পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড উপজেলা ও জেলা পর্যায়ে কমিটি গঠন করে দেয়া হবে। এ কমিটি এসব সামাজিক অপরাধ নির্মূলে কাজ করে যাবে। এবং জবাবদিহিতার মধ্যে থাকবে।
লালমনিরহাট পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান,পৌর প্রশাসক রাজীব আহসান, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।এ সময় উপস্থিত অংশীজনেরা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo