• সমগ্র বাংলা

চকলেটের প্রলোভনে শিশুকে ফাঁকা ঘরে নিয়ে নিপীড়নের চেষ্টা, অভিযুক্ত পলাতক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায় চকলেটের লোভ দেখিয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ফাঁকা বাসায় নিয়ে অনৈতিক আচরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির চিৎকারে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় এলাকায় স্বস্তি ফিরলেও ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ঈদের ছুটির দিনে বিকেলে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার বাবার সঙ্গে আড়িখোলা রেলস্টেশন এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে একপর্যায়ে সে একাই বাড়ির দিকে রওনা হয়। এ সময় অভিযুক্ত শাকিল মোল্লা (৩০) তাকে চকলেট দেওয়ার কথা বলে কৌশলে নিজের ভাড়া করা একটি ফাঁকা বাসায় নিয়ে যায়।

জানা গেছে, ঈদের ছুটির কারণে বাসার অন্যান্য ভাড়াটিয়ারা নিজ নিজ বাড়িতে থাকায় পুরো বাসাটি তখন খালি ছিল। এই সুযোগে শিশুটিকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয় অভিযুক্ত।

অভিযোগ অনুযায়ী, ভেতরে নিয়ে শিশুটির সঙ্গে অশোভন আচরণ শুরু করে এবং জোরপূর্বক নির্যাতনের চেষ্টা চালায়। তবে পরিস্থিতি আঁচ করতে পেরে শিশুটি জোরে চিৎকার শুরু করলে অভিযুক্ত দরজা খুলে দেয়। পরে সে সেখান থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে।

ভুক্তভোগীর পরিবারের এক সদস্য জানান, শিশুটিকে কান্নারত অবস্থায় দেখে বিষয়টি জানতে চাইলে সে পুরো ঘটনা খুলে বলে। এরপর অভিযুক্তের সঙ্গে কথা বলতে গেলে সে ঘটনার দায় স্বীকার করে এবং বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানায়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত শাকিল মোল্লা আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

তারা বলছেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo