• সমগ্র বাংলা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: কালীগঞ্জে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক আইনে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয়।

অভিযানে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকার ওসমান আলীর ছেলে রুহল আমিন (৩৫) এবং একই গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ফখরুল ইসলামকে (৩৪) দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাদের প্রত্যেককে ১ (এক) মাস করে বিনা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত কালের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান, বেঞ্চ সহকারী সামসুন নাহার সিমু ও আনসার সদস্যবৃন্দ।

ভ্রাম্যমান আদালতের বিচার জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা যায়।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo