• সমগ্র বাংলা

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মা‌নিকগ‌ঞ্জে যুবক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জে সাটু‌রিয়া উপ‌জেলায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবককে এলাকাবা‌সি গণপিটুনি দেওয়ার পর তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। 

ঘটনা‌টি ঘ‌টে‌ছে বৃহস্পতিবার (২৬ মার্চ) রা‌তে সাটুরিয়া উপজেলার ফুকুরহা‌টি ইউ‌নিয়‌নের কান্দাপাড়া এলাকায়। 

শুক্রবার (২৭ মার্চ) দুপু‌রে সাটু‌রিয়া থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানায়, গ্রেফতারকৃত যুব‌কের বিরু‌দ্ধে বৃহস্প্রতিবার রা‌তে থান‌ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এর অ‌ভি‌যোগে মামলা দা‌য়ের ক‌রে তা‌কে আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

গ্রেফতারকৃত যুবক উপ‌জেলার ফুকুরহাটি ইউনিয়‌নের কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের পুত্র মো: পারভেজ হোসেন ইমন (২৭)। সে উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা হি‌সে‌বে মা‌নিকগ‌ঞ্জে কর্মরত র‌য়ে‌ছে।

জানা গে‌ছে, গত ২৪ মার্চ কান্দাপাড়া বাজারের একটি কাপড়ের দোকানে বসে রাসুল (সা.) এর বিবাহিত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করে। বিষয়টি নিয়ে সে সময় উপস্থিত ব্যক্তিদের সাথে তার ব্যাপক তর্ক বিতর্ক হয়। বিষয়‌টি এলাকায় জানাজা‌নি হ‌লে তার ফাঁসির দা‌বি‌তে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দাপাড়া বাজা‌রে বি‌ক্ষোব ক‌রে শত শত মানুষ। স্থানীয় ক‌য়েকজন তা‌কে নি‌য়ে সন্ধ‌্যায় বাজার মসজিদে বিচারে বসেছে। সে সময় এলাকাবাসী বিক্ষুদ্ধ হ‌য়ে মস‌জি‌দের ভিত‌রে তা‌কে গন‌ধোলাই দেয়। শত শত মানুষ জ‌ড়ো হ‌য়ে সাটু‌রিয়া গোলড়া সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌তে থা‌কে। উ‌ত্তে‌জিত জনতা এক‌টি প্রাই‌ভেটকার ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া থানার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পারভেজ হোসেন ইমনকে গ্রেফতার ক‌রে থানায় নিয়ে যায়।

সাটু‌রিয়া থানার ইন্সপেক্টর তদন্ত আসাদুজ্জামান ব‌লেন, এ ঘটনায় বৃহস্প্রতিবার রা‌তে মকবুল হোসেন বাদী হয়ে সাটুরিয়া থান‌ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এর অ‌ভি‌যো‌গে মামলা দা‌য়ের ক‌রেছে। গ্রেফতারকৃত যুবক পারভেজ হোসেন ইমনকে আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo