• সমগ্র বাংলা

বরগুনায় ভুয়া সনদে পিপি এডভোকেট নুরুল আমিন, আইনজীবীর কর্মকান্ড ঘিরে বিতর্ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বরগুনা প্রতিনিধি : বরগুনায় এডভোকেট নুরুল আমিনের বেপরোয়া আচরণ ঘিরে বিভিন্ন মহলে নানা অভিযোগ উঠেছে বর্তমান সময়ে। স্থানীয় কিছু রাজনৈতিক ও সামাজিক কিছু ব্যক্তির দাবি সংশ্লিষ্ট আইনজীবী বরগুনা বিএনপির  প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় পক্ষপাতিত্ব করছেন এবং আওয়ামীলীগের  নির্দিষ্ট কিছু ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন এবং তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছেন।

সংশ্লিষ্ট অভিযোগকারীদের মতে, গত কয়েক বছরে তিনি আওয়ামীলীগের রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পৃক্ত থেকে সুবিধা নিয়েছেন। বরগুনা-১ এর সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রেফারেন্সে তিনি পটুয়াখালী দুদকের পিপি হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু মামলার প্রেক্ষাপটে তাঁর নেতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তারা দাবি করেন। এছাড়া কিছু ব্যক্তি অভিযোগ করেছেন, মামলার ভয় দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের ঘটনাও ঘটছে। এডভোকেট হুমায়ুন কবির পল্টুর কাছেও তিনি মামলার সাপেক্ষে মোটা অংকের টাকা দাবি করেছেন বলে জানা যায়।

একাধিক সূত্রের দাবি, এসব অভিযোগের পক্ষে কিছু নথি ও প্রাথমিক প্রমাণ তাদের কাছে রয়েছে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের প্রস্তুতি চলছে ইতোমধ্যেই। অভিযোগকারীরা বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র উঠে আসবে এবং ভুয়া এডভোকেট  নুরুল  আমিনের ফিরিস্তি উঠে আসবে। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের গুরুতর অভিযোগ বিচার বিভাগ ও আইন পেশার ভাবমূর্তির সঙ্গে জড়িত এবং তারা বিচার চায়। তাই দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি। ভুক্তভোগীরা মনে করেন এটা জেলা বিএনপির জন্যও হতাশাজনক । তারা মনে করেন, অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত কারণ এডভোকেট নুরুল আমিনের আইনজীবী সনদ ভুয়া।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য জানা যায়নি। 

এদিকে বরগুনা জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য বলেন, পেশাগত আচরণ নিয়ে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ ফোরামে উত্থাপন করা উচিত এবং প্রমাণের ভিত্তিতে অবশ্যই  সিদ্ধান্ত নেওয়া উচিত বলে সংশ্লিষ্ট মহল মনে করে। বরগুনার জুনিয়র আইনজীবীরা উৎকোচ প্রদান ছাড়া এডভোকেট নুরুল আমিনের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। উল্লেখ্য, তৎকালীন সময়ে তার ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠলে তিনি বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদকে মোটা অংকের টাকা প্রদান করে অভিযোগে স্থিতিশীলতা করে ম্যানেজ করে ফেলেন। বরগুনা আইনজীবী সমিতি ও বরগুনা জেলা বিএনপিও এই টাউটকে নিয়ে বিব্রতবোধ করছেন।

মন্তব্য (০)





image

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে রাণীনগরে উদযাপিত হলো মহান...

নওগাঁ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ...

image

বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

নিউজ ডেস্ক : কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছ...

image

ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অষ্টমীর স্নানের ম...

image

চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

পাবনা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ...

image

গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo