• সমগ্র বাংলা

কাহারোলে জ্বালানী নিতে অপেক্ষার সময় হার্ট অ্যাটাকে বাইক চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে জ্বালানী নিতে ফিলিং স্টেশনে অপেক্ষার সময় হার্ট অ্যাটাকে এনায়েতুল করিম নামে একজন বাইক চালকের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

এনায়েতুল করিম (৫০) দিনাজপুরের বীরগঞ্জের সাতোর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানা গেছে, এনায়েতুল করিম ব্রাহ্মণবাড়িয়ায় লিমন গ্রুপ নামে একটি কোম্পানীতে কর্মরত। পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মোটর সাইকেলে করে দীর্ঘপথ পাড়ি দিয়ে গ্রামের বাড়ী সাতোরে এসেছিলেন। শ্বশুর বাড়ীর আমন্ত্রনে ৪দিন আগে কাহারোলে ইছাইল গ্রামে বেড়াতে গিয়েছিলেন। জ্বালানী ফুরিয়ে যাওয়ায় এবং কাহারোলের ফিলিং স্টেশন গুলোতে জ্বালানী না পেয়ে আটকা পড়েন তিনি। আজ সকালে স্হানীয় আসমা লতিফ নামে একটি ফিলিং স্টেশনে জ্বালানী বিক্রির খবর পেয়ে বাইকসহ হাজির হন তিনি। দীর্ঘ সময় অপেক্ষার এক পর্য্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঢলে পড়েন তিনি। এসময় সঙ্গে থাকা শ্বশুরবাড়ীর সম্পর্কে ভায়েস্তা মাহমুদুল হক তাকে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যান। তাকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। 

মাহমুদুল আলম জানান, তার ফুপা এনায়েতুল করিম ব্রাহ্মণবাড়িয়ায় লিমন গ্রুপে কর্রমত। আগামীকাল ২৭ মার্চ বাইক চালিয়ে কর্মস্হলে ফেরার কথা ছিল।

কাহারোল থানার ইনচার্জ শ্যামল চন্দ্র বর্মন জানান, জ্বালানীর নিতে অপেক্ষার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিল। স্বাস্হ্য কেন্দ্র থেকে স্বজনরা লাশ নিয়ে গেছে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo