• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন আরও একজন।

বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস ফেরিতে উঠে গিয়ে নদীতে পড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করছে।

মারা যাওয়া দুই নারীর একজন হলেন রাজবাড়ীর ভবানীপুর এলাকার রেহেনা বেগম (৬০)। অপর জন মর্জিনা বেগম (৫৫)। তবে মর্জিনা বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চিকিৎসাধীন আছেন নুসরাত (২৯) নামের এক নারী। তিনি পেশায় একজন চিকিৎসক।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৌহার্দ পরিবহণের দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মনির হোসেন যুগান্তরকে জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটিতে ৫০/৫২ জন যাত্রী ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে বাসটি দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে পৌঁছালে ১০-১২ জন যাত্রী বাস থেকে নিচে নেমে যান। অবশিষ্ট যাত্রীদের নিয়ে বাসটি ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে উঠতে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি পদ্মা নদীর গভীর জলে পড়ে তলিয়ে যায়। বাসটিতে অধিকাংশই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছিলেন।

মন্তব্য (০)





image

নড়াইল মাইজপাড়ায় তেলকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেন...

image

পদ্মায় পড়ে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে ৪০ জন ...

image

চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৮ জন কৃতি শিক্ষার্থীদের...

পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালযয়ে&...

image

টঙ্গীতে অপহরণের শিকার ঈশ্বরগঞ্জের সাংবাদিক আব্দুল আউয়াল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের ...

image

কাপাসিয়ায় লাখ টাকার রচনা প্রতিযোগিতা: মুক্তিযুদ্ধের ইতিহা...

গাজীপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (ক...

  • company_logo