• সমগ্র বাংলা

কাপাসিয়ায় লাখ টাকার রচনা প্রতিযোগিতা: মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এমপির ব্যতিক্রমী উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে কাপাসিয়ার মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক এমপি মু. সালাহউদ্দিন আইউবী। 

এম. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লাসহ অনেকে।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান পৃষ্ঠপোষক এমপি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, “মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।” 

তিনি জানান, প্রতিযোগিতায় পাঁচ শতাধিক রচনা জমা পড়ে এবং পাঁচ সদস্যের বিচারক ও নিরীক্ষক মণ্ডলীর মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৮ জন বিজয়ী নির্বাচন করা হয়।

তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্বাচিত রচনাগুলো সংকলন করে আগামী ১৬ ডিসেম্বর একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৮ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাকি ২৫ জনকে ২ হাজার টাকা করে এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo