• সমগ্র বাংলা

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু, আটক ১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর খাঁ (৬০) মারা যান। এর আগে সোমবার (২৩ মার্চ) সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন গৃহকর্মী চায়না খাতুন।

নিহত মুনছুর খাঁ সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়না‌ল শেখের ছেলে। অপর নিহত চায়না খাতুন একই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর মুনছুর খাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ছাত্রদলের সাবেক নেতা রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং বিএনপিকর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এর জেরে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গুলিবর্ষণ, ভাঙচুর এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চায়না খাতুন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।

আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। 

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo