• সমগ্র বাংলা

গোপালপুরে আল মুহাসানাহ ছাত্র পরিষদের আয়োজনে হিফজ সংবর্ধনা ১৪০ হাফেজকে সম্মাননা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের উপজেলার হেমনগর ইউনিয়নে আল মুহাসানাহ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে জাঁকজমকপূর্ণ ও হৃদয়স্পর্শী “হিফজ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬”। সোমবার (২৩ মার্চ) দুপুরে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ১৪০ জন কৃতি হাফেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু একে একে সকল হাফেজের হাতে ক্রেস্ট তুলে দেন। তাঁর উপস্থিতি ও বক্তব্য মাঠজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আল মুহাসানাহ ছাত্র পরিষদের দ্বীনি ও মানবিক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং সামনে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উস্তাজুল হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দা.বা, গোপালপুর গোহাটা মসজিদের ইমাম ও খতিব নাজীর সিদ্দিক, পীরে কামেল হযরত মাওলানা জয়নুল আবেদীনসহ স্থানীয় মসজিদের ইমাম-খতিব, মাদরাসা শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং শত শত মুসল্লি। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলে।

সংগঠনের সহ-সভাপতি নাঈম আহমেদ বলেন, “মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।” শুভাকাঙ্ক্ষী মাসুদ পারভেজ এবং উপদেষ্টা মুফতি শরিফ বিন নূর সাজেদী সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নাঈম। অর্থ সম্পাদক রহমাতুল্লাহ রিফাত ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগঠনের বিভিন্ন কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

সুশৃঙ্খল, নান্দনিক ও আবেগময় এই আয়োজনটি হিফজুল কুরআন সম্পন্ন শিক্ষার্থীদের সম্মাননার মাধ্যমে শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং নতুন প্রজন্মকে কুরআনের পথে উৎসাহিত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo