ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে শিশু সহ ০৮ জন আহত হয়েছে।
রবিবার সকালে তিশা পরিবহন নামে একটি বাস লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে পৌছালে কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে আসা ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাসের ধাক্কায় ইজিবাইকবাইটি দুমড়ে-মুচরে যায়। আহতদের মধ্যে গুরুতর ০৪ জনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন— আয়নাল হক (৭০), তার জামাই বাবর আলী (৪৫), ছেলে গোলাম রব্বানী (৪২), মেয়ে আছিয়া (৪৫), নুরবানু (৩২) এবং বাবর আলীর শিশু সন্তান আবদুল্লাহ (৫)সহ আরও দুইজন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল হাসান শিপলু জানান, “দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে সদর থানার পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন জানান, বাসটি লালমনিরহাট সদরের টেকনিক্যাল এলাকা থেকে ক্যান্টিন মোড় ঘোরার সময় কুলাঘাটগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ৮ জন আহত হন। বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।”
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)