• সমগ্র বাংলা

সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় যুবক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদরাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম মিজানুর রহমান (২৬)।

গত শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিসের দক্ষিণ পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে শনিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজান সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মাওলানা আবদুর রহিমের ছেলে। তিনি চট্টগ্রাম শহরে ফুটপাতে ব্যবসা করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় ঈদের কেনাকাটা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন মিজান। পথে গারাংগিয়া এলাকার হাতিয়ারপুল অতিক্রম করার সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে রাতেই খবর আসে, বোর্ড অফিস সংলগ্ন সড়কে তার রক্তাক্ত দেহ পড়ে আছে।

সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্ত্রী হামলায় জড়িত দুইজনকে শনাক্ত করেছেন বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

 


মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo