• সমগ্র বাংলা

বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে ঈদুল ফিতর উদযাপিত: সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জেলা প্রশাসকের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ প্রকৃতির বৈরিতা ডিঙিয়ে ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহরের ঐতিহাসিক চানমারি ঈদগাহ ময়দানে।

জামাত শুরুর আগে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। তিনি তার বক্তব্যে দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে বলেন,  "আজকের এই আনন্দের দিনে আমার আহ্বান থাকবে—আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করি এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করি।"

সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, সাথে ছিল হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক এলাকায় খোলা মাঠের পরিবর্তে স্থানীয় মসজিদে জামাতের আয়োজন করা হয়। 

নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে চিরাচরিত নিয়মে কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ফরিদপুরবাসী।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo