• সমগ্র বাংলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কয়েকটি গ্রামে আজ আগাম ঈদের নামাজ আদায় করা হয়েছে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ বছরও স্থানীয় মুসল্লিরা এই রীতি পালন করছেন। আজ সকালে হরিণাকুন্ডু পৌরএলাকার বোয়ালিয়া ও কুলবাড়ীয়া সহ কয়েকটি স্থানে ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়।

জামায়াতে স্থানীয় কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ কয়েক বছর ধরেই তাঁরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এভাবে একদিন আগেই ঈদ উদযাপন করে আসছেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে এবং নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

মন্তব্য (০)





image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo