ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদরসহ ৮টি উপজেলায় আজ শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন অনুসারিরা। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল, বীরগঞ্জ বিরামপুর এবং খানসামা উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
আজ শুক্রবার সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ (পার্টি সেন্টারে) একটি কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করেন শহরসহ আশপাশে কয়েকটি এলাকার ২ শতাধিক পরিবার। প্রায় একই সময়ে অন্যান্য স্হানেও নামাজ আদায় করে ঈদ পালন করেছেন তারা।
এছাড়া জেলার চিরিরবন্দরের সাইতারার রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম কাহারোলের জয়নন্দ, ১৩ মাইলে গড়েয়া, বিরলের পশ্চিম বনগাঁ জামে মসজিদ, কাজীপাড়া, বিরামপুরের বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠ, খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠ এবং নবাবগঞ্জে কিছু স্হানে প্রায় হাজার দুয়েক মুসল্লী ঈদের নামাজ আদায় করেছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে গত ২০০৭ সাল থেকে দুই ঈদে ( ঈদুল ফিতর এবং ঈদুল আযহায়) নামাজ আদায় করে আসছেন অনুসারিরা।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)