ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।
উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামায়াত শুরু হওয়ার আগেই পত্নীতলা উপজেলা ছাড়াও জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে থেকে কেউ ভ্যানে আবার কেউ সাইকেল, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল করে এসে মুসল্লিরা জামাতে অংশ নেন। পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেন নারী ও শিশু কিশোররা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ পড়তে আসা মেহেদী হাসান নামে স্থানীয় এক মুসল্লী বলেন ২০০০ সাল থেকে তারা পারিবারিক ভাবে উদযাপন করে আসছেন পরে ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে প্রতিবছর লোক বাড়ছে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি।
ঈদের নামাজের ইমাম মাওঃ কামরুজ্জামান বলেন তিনি ১২বছর ধরে ইমামতি করছেন আজকে বাংলাদেশে শাওয়াল মাসের ১ তারিখ অথচ বাংলাদেশের মানুষ মনে করে এখনো রমজান মাস আছে। সিয়াম রাখতে হবে রমজান মাসে শাওয়াল মাসে তো ফরজ নয়, ঈদের দিনে সিয়াম রাখা হারাম তাই আমরা ঈদের দিনে সিয়াম রাখিনা, পহেলা তারিখে ঈদ করার কথা হাদিসে রয়েছে তাই আমরা ঈদের সালাত আদায় করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার কথা জানান এই ইমাম।
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)