• সমগ্র বাংলা

গোপালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে স্বপ্না খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝাওয়াইল গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী মো. শান্ত ইসলামসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত স্বপ্না খাতুন ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের চাঁন মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। পারিবারিক কলহ ও অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo