• লাইফস্টাইল

ঈদের দিনে শাহি স্বাদের খাবার ফিরনি, জেনে নিন রেসিপি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক দিন ঈদ। এর পরেই ঈদের আনন্দে মেতে উঠবে পুরো মুসলিম বিশ্ব। সেই আনন্দে বাঙালি মুসমানরাও ঈদের খুশিতে মেতে উঠবেন। কারণ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। প্রতি বছর রোজার শেষে আনন্দ-উৎসবের বার্তা নিয়ে আসে ঈদ। এ উৎসব আমাদের জীবনে মহা-আনন্দের। আমাদের কষ্ট-দুঃখ ভুলে সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠি। এটি উদযাপনের একটি ভোজানন্দের দিন।

আর উৎসবের এই দিনে খাবারে থাকে নানা আয়োজন। এর মধ্যে প্রধান হচ্ছে— সেমাই মিষ্টিমুখ। সকালের জন্য সবার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী স্পেশাল খাবার ফিরনি। চলুন জেনে নেওয়া যাক, ফিরনি তৈরির সহজ রেসিপি—

উপকরণ

পোলাওয়ের চাল (১/৪ কাপ)। দুধ (১ লিটার)। চিনি (আধাকাপ বা স্বাদমতো)। এলাচ ও দারুচিনি (২-৩টি)। কাজু ও কাঠবাদাম কুচি। ১ চিমটি লবণ।

প্রণালি

প্রথমে ১/৪ কাপ চিনিগুঁড়া চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে বা পাটায় চাল আধাভাঙা (কোয়ার্স পেস্ট) করে নিন। ১ লিটার দুধ একটি ভারি তলার পাত্রে নিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন। চালের পেস্ট দুধে দিয়ে নাড়তে থাকুন, যাতে দলা না পেকে যায়। চাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত ১০-১৫ মিনিট মাঝারি-কম আঁচে রান্না করুন। 

চাল সেদ্ধ হলে এতে ১/২ কাপ চিনি (স্বাদমতো), ১/২ চা চামচ এলাচ গুঁড়া, ২-৩টি তেজপাতা ও দারুচিনি দিন। এরপর ঘন হয়ে এলে গুঁড়া দুধ ১/৪ কাপ ও কন্ডেন্সড মিল্ক ১/৩ কাপ যোগ করতে পারেন আরও শাহি স্বাদের জন্য। 

সবশেষে কাজু, কাঠবাদাম, পেস্তা কুচি ও জাফরান মিশিয়ে ১-২ মিনিট রান্না করে নামিয়ে নিন। এবার মাটির পাত্রে ঢেলে ঠান্ডা করে ওপরে পেস্তা কুচি ছিটিয়ে ঈদের সকালে পরিবেশন করুন। তবে ফিরনি নামানোর পর ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়, তাই সে অনুযায়ী ঘনত্ব রেখে চুলা বন্ধ করুন।

মন্তব্য (০)





image

বেড়েছে বজ্রপাত, নিজেকে নিরাপদ রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষা মানেই বজ্রপাতের উঁকিঝুঁকি। প্রক...

image

থ্যালাসেমিয়া: ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি, প্রতিরোধে...

নিউজ ডেস্ক : বাংলাদেশে থ্যালাসেমিয়া এখন একটি বড় জনস্বাস্থ্...

image

বৈশাখে বাড়িতে অতিথি, আপ্যায়ন করুন আম ও দইয়ের লাচ্ছি দিয়ে

নিউজ ডেস্ক : বৈশাখে বৃষ্টির বদলে শুরু হয়েছে কাঠ ফাটা রোদ। এই...

image

এবার আরও স্বল্পমূল্যের এআই মডেল উন্মোচন করল ডিপসিক

তথ্য প্রযুক্তি ডেস্ক : চীনের স্টার্টআপ ডিপসিক শুক্রবার নতুন একটি কৃত্রিম...

image

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব সবজি!

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। বাইরে...

  • company_logo