• সমগ্র বাংলা

সরকারী ছুটিতেও খোলা থাকবে বেনাপোল বন্দর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বেঁধে দেওয়া টানা ৭ দিন ছুটির মধ্যে ঈদের দিন বাদে অন্য সব কয়দিন খোলা থাকবে বেনাপোল স্থলবন্দর।

কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, জাতীয় রাজস্ব রোর্ড এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় ছুটির মধ্যেই ঈদের দিন বাদে বেনাপোল কাস্টমস হাউসের সকল কার্যক্রম চলবে।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশানের সভাপতি আলহাজ্ব সামছুর রহমান জানান, কাস্টমস এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলে আমাদের কার্যক্রম চলবে। 

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি বন্ধের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক থাকবে। শুধু মাত্র ঈদের দিন বন্দর বন্ধ থাকবে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ এস এম শাখাওয়াত হোসেন জানান, ঈদের ছুটিতেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের দিনও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

image

কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণে ফি ৫টাকা নির্ধারনের দাবিতে দিন...

দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা–সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ কর্ম...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

উত্তরের চার জেলায় বন্যার আভাস

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতে...

image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

  • company_logo