ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে নিয়ে হাসিব হোসাইন রাখি নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক— ‘তুই থেকে তুমি’।
নাটকের গল্পের শুরু—ভার্সিটি পড়ুয়া নাহিদ ও ফালাককে নিয়ে। তারা খুব ভালো বন্ধু। একটা সময় দুজনে বুঝতে পারে, তাদের ভেতর যে বন্ধুত্বের সম্পর্ক এটি শুধু বন্ধুত্ব নয়; ভালোবাসারও। প্রথম দিকে কেউ কাউকে ভালোবাসার কথা শেয়ার করে না। একসময় নাটকের গল্পে একটা ক্রাইসিস মোমেন্টের মুখোমুখি হয়ে বাধ্যতামূলকভাবে দুজন দুজনের প্রতি ভালোবাসার কথা স্বীকার করে।
ঈদ বিশেষ নাটক ‘তুই থেকে তুমি’-তে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘বন্ধুত্ব থেকে ভালোবাসার মানুষ হয়ে যাওয়ার গল্পই হলো এ নাটকটির মূল গল্প। আশা করছি এ নাটকটি দর্শকদের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠবে।’
‘তুই থেকে তুমি’ নাটকটি ঈদে ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতা হাসিব হোসাইন রাখি। এদিকে তৌসিফ-নীহা অভিনীত ‘প্রেমাতাল’ শিরোনামের আরও একটি নাটক ঈদে প্রচার করা হবে।
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তিনি অভি...
বিনোদন ডেস্কঃ নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও সুস্মি...
বিনোদন প্রতিবেদকঃ বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র ...
বিনোদন ডেস্ক : ঈদের নাটকে অভিনেতা মোশাররফ করিমের অভিনয় মানেই...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় র্যাপা...

মন্তব্য (০)