• বিনোদন

প্রকাশ পেল সিয়াম-সুস্মিতার ‘শুদ্ধতার প্রেম’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত ঈদের সিনেমা ‘রাক্ষস’-এর গান ‘শুদ্ধতার প্রেম’। গানে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন এ জুটি।

‎সোমবার (১৬ মার্চ) রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। মুক্তির পরপরই দর্শক সাড়া পাচ্ছে গানটি।

‎তন্ময় পারভেজের কথায় গানটি সুর করেছেন আরাফাত মোহসিন নিধি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল।

‎মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। প্রযোজক শেহরিন সুমির রোমান্স ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘রাক্ষস’।

‎এ সিনেমার মাধ্যমেই বলিউড অভিনেতা শাতাফ ফিগার ও টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায় ঢালিউডে পা রেখেছেন। সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ‘জিল্লু’খ্যাত টালিউড অভিনেতা  শ্যাম ভট্টাচার্যকে।

‎‘রাক্ষস’ সিনেমা ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য (০)





  • company_logo