• সমগ্র বাংলা

ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার বিভিন্ন মার্কেট ও দোকানপাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে এলাকার বাজারগুলো। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে বিক্রি আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে মানুষজন ছুটে আসছেন চৌরাস্তার মার্কেটগুলোতে।

ক্রেতারা বলছেন, ঈদকে আনন্দমুখর করতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।

ব্যবসায়ীদের আশা, ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে। তাই ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...

image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

image

কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণে ফি ৫টাকা নির্ধারনের দাবিতে দিন...

দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিক...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা–সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ কর্ম...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

  • company_logo