প্রতীকী ছবি
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে দুবর্ৃৃত্তের ছুরিকাঘাতে মলি আক্তার (২৮) নামে এক নারী খুন হয়েছেন। নিহত মলি উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাগেরকাচা গ্রামের বাদশা বার্বুচির মেয়ে। শনিবার (১৪মার্চ) ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে মলি ঘর থেকে বের হলে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে স্বজনেরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...

মন্তব্য (০)