• সমগ্র বাংলা

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, অগ্নিদগ্ধ-৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে অগ্নিদগ্ধ হয়েছে তিনজন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে। এসময় আশপাশের শপিং মলে আতংক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছুটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) রাত পৌঁনে ১১ টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আশপাশের মার্কেটের শতশত মানুষ আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আতংকিত হয়ে রাস্তায় নেমে আসে। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে। 

আলহেরা হাসপাতালের পরিচালক ডাঃ আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শতশত মানুষ ছুটাছুটি করে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফর্মার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালামাল পুড়ে গেছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্যান চুরির জন্য ভাইকে খুন করলো আরেক ভাই, আটক ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের একজন...

image

ষড়যন্ত্রের জাল ছিন্ন:ফরিদপুরে মিথ্যা অস্ত্র মামলা থেকে মু...

ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের আইনি লড়াই শেষে সত্যের জয় হলো ফরিদপুরের আলফাডাঙ্গায়। বহুল আ...

image

শার্শায় ভেজাল পশু খাদ্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং ...

image

নড়াইলে গভীর রাতে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা, এলাকাবাসী...

নড়াইল প্রতিনিধি : নড়াইল শহরের ভওয়াখালী এলাকার দেবদার তলা চত্...

image

বরুড়ায় ২৯ পিস ইয়াবাসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলা...

  • company_logo