ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশনের সহযোগিতায় আাপোস কতৃক বাস্তবায়িত সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো- অপারেশন (sdc), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ এর কারিগরি সহায়তায় ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
এসময় প্রত্যন্ত অঞ্চলসহ সকল শ্রেণিপেশার সেবা গ্রহিতাদের কাছে সহজে যে কোন ধরনের আইনগত সহায়তা কিভাবে পৌছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের মানুষরা সহজেই যে কোন মানুষের দৃষ্টি আকর্ষন করতে পারেন। তাই সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থার মাধ্যমে আইনগত সহায়তা প্রতিটি সেবা গ্রহিতাদের মাঝে পৌছে দিতে আহ্বান জানান প্রধান অতিথি।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 'দুর্যো...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সীমান্তে জ্বালানি তেল পাচার র...
ঝিনাইদহ প্রতিনিধি : অসচ্ছল ও...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বিধবা ভিক্...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা শহরে বাড়ির পাশের রাস্তায় ক...

মন্তব্য (০)