• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (৯ মার্চ) চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত আটককৃতদের কারাদণ্ডাদেশ দেয়। 

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযানে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের মৃত সুলতান খন্দকারের ছেলে জহুরুল ইসলাম (২৮) ও পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার দলিয়া এলাকার মৃত রঞ্জু এর ছেলে রিয়াদ (১৮) কে মাদক সেবনের দায়ে আটক করে। পরে আটককৃত দুজনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ সময় চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্হিত ছিলেন। আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo